আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৫৪
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে আমাদের সময়’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-26
‘ভালোবাসা এই পথে গেছে’ স্লোগানে পাঠকপ্রিয় জাতীয় দৈনিক আমাদের সময় পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী টাঙ্গাইলে উদযাপন করা হয়েছে। বুধবার(২৯ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানের শুরুতে দৈনিক আমাদের সময়ের সাবেক টাঙ্গাইল প্রতিনিধি ও মানবাধিকার কর্মী অকাল প্রয়াত এহসানুল হক খান শাহীনের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও প্রখ্যাত কবি বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
পরে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি প্রয়াত প্রতিনিধি এহসানুল হক খান শাহীনের নামে উৎসর্গ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন,  দৈনিক আমাদের সময়ের টাঙ্গাইল প্রতিনিধি কাজল আর্য।
বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়