আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:৪৫
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে আ’লীগ প্রার্থীর নির্বাচনী জনসভার প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

দৃষ্টি নিউজ:


আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী শাহজাহান আনছারীর নির্বাচনী প্যান্ডেল পুড়িয়ে দিয়েছে দুর্বত্তরা। পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার(২২ মার্চ) দিবাগত রাতে কোন এক সময় এ ঘটনা ঘটে। শনিবার(২৩ মার্চ) সন্ধ্যায় ওই স্থানে আ’লীগ প্রার্থীর নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও নৌকার প্রার্থী শাহজাহান আনছারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাধারণ সম্পাদক এমএ রৌফ প্রমুখ শনিবার সকালে পুড়িয়ে দেয়া প্যান্ডেল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে শাহজাহান আনছারী বলেন, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় নেকা প্রতীকের নির্বাচনী জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। পুড়িয়ে দেয়ার পরও ওই এলাকায় শনিবার জনসভা করা হবে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান বলেন, নৌকার প্রার্থী শাহজাহান আনছারীর কাছ থেকে সংবাদ পেয়ে ওই এলাকা পরিদর্শন করেছি। পুণরায় ওই এলাকাসহ উপজেলার অন্য কোথাও অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সজাগ রয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়