আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৫৫
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার দ্যাইনা কালিবাড়ী মোড় থেকে ২৫৫পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শামীম মিয়া(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১২)। আটককৃত মো. শামীম মিয়া সদর উপজেলার কাঠুয়া যুগনী গ্রামের আ. সাত্তার মিয়ার ছেলে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান এ তথ্য জানান।

ভারপ্রাপ্ত কমান্ডার মো. শফিকুর রহমান আরো জানান, সোমবার(২৮ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দ্যাইনা কালিবাড়ী মোড়ে অভিযান চালিয়ে মো. শামীম মিয়াকে ২৫৫পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে শামীম মিয়া জানায়, দীর্ঘদিন যাবৎ ইয়াবা অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে তিনি সরবরাহ করে থাকেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়