আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৪:৪১
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে এক হাজার ৪০ টাকা মণ দরে ধান সংগ্রহ শুরু

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় সরকার নির্ধারিত মূল্য এক হাজার ৪০ টাকায় প্রতি মণ ধান সংগ্রহ কার্যক্রম চলছে। ইতোমধ্যে জেলায় প্রায় ৩০ মেট্রিকটন ধান সংগ্রহণ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী আগামি আগস্ট মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।
টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা গুদামগারে সোমবার(২০ মে) সকালে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামাল হোসেন স্থানীয় প্রান্তিক চাষীদের কাছ থেকে ধান ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বেতকা গুদামাগারের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা সায়েদুর রহমান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এনএম রফিকুল আলম, জেলা কৃষক লীগের মৎস্য ও প্রাণী বিষয়ক সম্পাদক মোহম্মদ আলী ভূইয়া, প্রান্তিক কৃষক হামিদুল হক ভূইয়া, হাজী আব্দুর রশিদ মিয়া, কৃষক নেতা আমিনুর রহমান প্রমুখ।
এ প্রসঙ্গে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামাল হোসেন জানান, আমরা প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে জেলা সদর, কালিহাতী, ধনবাড়ী, ঘাটাইল, দেলদুয়ার, মির্জাপুর এসব উপজেলায় কৃষকদের কাজ থেকে ধান কেনা শুরু হয়েছে। এছাড়া বাকি উপজেলাগুলোতে দুইএকদিনের মধ্যে ধান কেনার কার্যক্রম শুরু হবে। এ ধান সংগ্রহ কার্যক্রমে জেলার খাদ্য বিভাগের সব লোকবল বিরামহীন ভাবে কাজ করছে।
তিনি আরো বলেন, আমরা কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৬ টাকা এবং প্রতি মণ এক হাজার ৪০ টাকায় কিনছি। জেলায় ৫ হাজার ২০০ মেট্রিক টন ধান কেনার টার্গেট নেয়া হয়েছে। তবে কার্যক্রমের শুরুতেই প্রায় ৩০ মেট্রিক ধান কেনা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়