আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:২১
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে করোনায় ওসি ও স্বাস্থ্যকর্মী সহ ১২ ব্যক্তি আক্রান্ত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলায় এক ওসি ও চার স্বাস্থ্যকর্মী সহ ১২ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার(৭ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১২ জন আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ৪৪ জন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিসের দেয়া তথ্যমতে, করোনায় আক্রান্ত ১২ জনের মধ্যে গোপালপুর থানার ওসি সহ দুইজন, ধনবাড়ী উপজেলার তিন স্বাস্থ্যসহকারী (কমিউনিটি ক্লিনিক হেল্থ প্রোভাইডার) ও মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন পরিচ্ছন্ন কর্মীসহ দুইজন, ভূঞাপুর উপজেলায় এক জন, কালিহাতী উপজেলায় দুই জন এবং দেলদুয়ার উপজেলায় দুই জন রয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন দুইজন। আরোগ্য লাভ করেছেন ১১ জন। আইসোলেশনে আছেন ৮জন। আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৮জন। গত ২৪ ঘণ্টা যাবত হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৭৯ জন।

https://youtu.be/wawOE_ww-FA

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৭৮ জন। হোম কোয়ারেন্টিন ও আইসোলেশন থেকে মোট ছয় হাজার ৫৯৩ জন ছাড় পেয়েছেন। বিদেশ ফেরত দুই হাজার ৫১ জনকে ঠিকানামত খুঁজে পাওয়া যায়নি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়