আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৩৪
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার(৮ ফেব্রুয়ারি) সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় শহরের শহীদ জগলু রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কিছুদূর অগ্রসর হলেই পুলিশি বাধায় পন্ড হয়ে যায়। পরে সেখানেই বিএনপি নেতৃবৃন্দ সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, সাদেকুল আলম খোকা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল প্রমুখ।

বক্তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় রাজপথে কঠোর অন্দোলনের হুশিয়ারী দেন।

https://youtu.be/jepsEXcMCTI

এ সময় টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি মাহমুদুল হক সানু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা মহিলাদল সভানেত্রী নিলুফার ইয়াছমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়