আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:৪০
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে গুজব বিষয়ে সচেতনতামূলক সভা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গুজব, মাদক, জঙ্গি, ইভটিজিং ও বাল্যবিয়ে সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৯ জুলাই) সকালে টাঙ্গাইল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (ম্যাটস্) হলরুমে টাঙ্গাইল সদর থানার আয়োজনে ওই সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রেজাউর রহমান রেজা।

টাঙ্গাইল ম্যাটস এর প্রভাষক ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রভাষক ডা. জিয়াউল হক, প্রভাষক ডা. আইয়ুব আলী, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি-তদন্ত) সালাহউদ্দিন, টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মোশারফ হোসেন প্রমুখ।
এ সময় ম্যাটস্ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়