দৃষ্টি নিউজ:

ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে টাঙ্গাইল জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ নভেম্বর) সকালে শহরের ভিক্টোরিয়া রোডে জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ শামসুল আলম তোফা। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের বিভাগীয় সহ-সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতোয়ার রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, বিএনপির প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুরুল ইসলাম।
