দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসন, বিআরটিএ ও জেলা নিসচা’র উদ্যোগে রোববার(২২ অক্টোবর) নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মানববন্ধন, সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল ইত্যাদি।
রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনারে এসে আলোচনা সভায় মিলিত হয়। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গোবিন্দ চন্দ্র পাল, বিআরটিএ’র উপ-পরিচালক আবু নায়েম, নিরাপদ সড়ক চাই’র জেলা শাখার সহ-সভাপতি ডা. আ. হামিদ, ফিরোজ আহাম্মেদ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কালু, জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় নেতা ইমতিয়াজ মুগ্ধ প্রমুখ।
বিকালে পাপিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রয়াত স্ত্রী জাহানারা কাঞ্চন, জাতীয় টেনিশ তারকা মাজহারুল ইসলাম পিমন ও জেলা শাখার সদ্য প্রয়াত সভাপতি মাজহারুন নেছা পাপিয়া এবং সড়ক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিসচা জেলা শাখার কার্যকরি সভাপতি মো. সেলিম তরফদার, মিনিবাস মালিক সমিতির রোড সেক্রেটারি মহিবুজ্জামান মুক্তা, নিসচা’র অর্থ সম্পাদক মাহফুজুর রহমান বিজু, কার্যকরি কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন পিয়াস, অ্যাডভোকেট দয়াল, ইঞ্জিনিয়ার মামুন, লায়লা আরজুমান, রিপন, হেদায়েতুল ইসলাম, নাছিম, শামিম, শ্রাবন হায়দার, তানভীর হাসান রশিদ, মোজাম্মেল হাসান মাসফী, সাহাদ প্রমুখ।
