আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৩৫
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে দাম বাড়ানোয় দুই মাস্ক বিক্রিতাকে জরিমানা

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে অতিরিক্ত দামে ২০ ও ৫০ টাকার মাস্ক ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি করায় বুলবুল(৫০) নামে এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার(১০ মার্চ) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পালের নেতৃত্বে শহরের মসজিদ রোড ও ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

এর আগে সোমবার(৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উপমা ফারিসা শহরের একই এলাকায় অভিযান পরিচালনা করে চার ব্যবসায়ীকে একই অপরাধে ১৯ হাজার টাকা জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস পাল জানান, বর্তমানে করোনা ভাইরাস আতঙ্ক চলাকালে কিছু অসাধু ব্যবসায়ী হঠাৎ করে মাস্কের দাম বাড়িয়ে দেওয়ায় তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। মাস্কের দাম ভবিষতে নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। তিনি দুর্যোগপূর্ণ পরিবেশে মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি না নেওয়ার জন্য ব্যবসায়ীদের পরামর্শ দেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়