আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:১৯
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে দুই বাংলার কবি সম্মেলন অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে দুই বাংলার কবি সম্মেলনে অতিথিদের সাথে কবিরা।

‘জনকের জন্য কবিতা’ স্লোগানে ভারত ও বাংলাদেশের কবিদের নিয়ে টাঙ্গাইলে দিনব্যাপী কবি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন স্বকাল পরিষদ এবং সাহিত্যের ছোটকাগজ ‘কথা’ শনিবার(৩১ আগস্ট) শহরের সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করে।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক কবি সম্মেলনের উদ্বোধন করেন।

https://youtu.be/9zJe-b_rWCE
টাঙ্গাইলে দুই বাংলার কবি সম্মেলনে অতিথিদের সাথে কবিরা।

টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, ষাটের দশকের অন্যতম কবি ও মুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কবি বুলবুল মহলানবীশ, বাংলাদেশ টেলিভিশনের বার্তা সম্পাদক কবি নাছির আহমেদ, কলকাতা থেকে আগত কবি সৌমিত বসু, সত্তর দশকের অন্যতম কবি ফারুক মাহমুদ প্রমুখ।

আলোচনা শেষে কবিরা কবিতাপাঠে অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নূরুল ইসলাম বাদল।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়