আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৫৮
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে নিউজ ২৪-এর প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বেসরকারি টিলিভিশন চ্যানেল ‘নিউজ ২৪’-র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার(২৮ জুলাই) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনের এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম। টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস আকবর খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান(ছোট মনি), জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী নেতা, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা। অনুষ্ঠান পরিচালনা করেন, ‘নিউজ ২৪’-র টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমান। অনুষ্ঠানে জেলার কর্মরত সাংবাদিক এবং সুশিল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ কেট কাটেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়