আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:২৪
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ আহত ৮

দৃষ্টি নিউজ:


বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার খুদিরাপুর এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে একই পরিবারের চারজন সহ সাতজন ও অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানাগেছে। অপরদিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় হাসনাত চৌধুরী হিমেল এবং সিরাজুল ইসলাম সোহাগ নামে দুইজন নিহত হয়েছেন।
খুদিরামপুরে দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার লতিফপুর গ্রামের একই পরিবারের শুভ(৪৮), তার স্ত্রী সম্পা(৪৫), শ্যালক সোহেল রানা(৩৫) ও তাদের ৫ বছর বয়সী এক ছেলে অজ্ঞাত, একই এলাকার মেহেদী(২৫), মমতাজ বেগম মায়া(৫০) এবং ৮ বছর বয়সী এক মেয়ে।
আহতরা হচ্ছেন, গাজিপুরের কালিয়াকৈর উপজেলার মনিরুজ্জামান(৪০), তার ভাই ওমর ফারুক(৫০), উপজেলার বাঁশতৈল গ্রামের পাপন(৩৫), মঞ্জুলাল(৩৪), সিরাজগঞ্জের লতিফপুর গ্রামের সাগর(৩০), সোমা(৪০), শাপলা(৪১) এবং টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিনহাজ(৪২)। হতাহতরা সবাই ট্রাক ও মাইক্রেবাসের যাত্রী।
আহতরা জানায়, সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার লতিফপুর গ্রামের শুভ-এর বাড়িতে সবাই বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে মাইক্রোবাসযোগে তারা গাজিপুরে কর্মস্থলে ফিরছিলেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার দুপুরে মহাসড়কের খুদিরামপুর এলাকায় ঢাকামুখী একটি মাইক্রোবাসের(ঢাকা মেট্রো-চ-১৩-৪২৪২) সাথে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের(ঢাকা মেট্রো-ট-১৮-০৭১১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হন। আহতদের হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেওয়ার পথে মমতাজ বেগমের মৃত্যু হয়। এই ঘটনায় উভয় গাড়ির অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার টেলকি নামক স্থানে বৃহস্পতিবার(৭ সেপ্টেম্বর) সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, হাসনাত চৌধুরী হিমেল এবং সিরাজুল ইসলাম সোহাগ। নিহতের দুইজনের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল-সোহাগসহ আরো বেশ কয়েকজন গত ৫ সেপ্টেম্বর মোটরসাইকেলযোগে নেত্রকোনায় বেড়াতে যান। বৃহস্পতিবার নেত্রকোনা থেকে টাঙ্গাইলে ফেরার পথে আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার টেলকি নামকস্থানে পৌঁছলে হঠাৎ তাদের মোটর সাইকেলটি একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে সিরাজুল ইসলাম সোহাগ নিহত ও হাসনাত চৌধুরী হিমেল গুরুতর আহত হন। আহত হিমেলকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে হিমেলকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়