আজ- শুক্রবার | ৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২ | ভোর ৫:২৪
৫ ডিসেম্বর, ২০২৫
২০ অগ্রহায়ণ, ১৪৩২
৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। শনিবার(৯ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলা এবং শুক্রবার(৮ ফেব্রুয়ারি) রাতে মধুপুর উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিহত ফরহাদ হোসেন (৩২) ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামের রইজ উদ্দিনের ছেলে এবং পেশায় টাইলস্ মিস্ত্রি ছিলেন। অপরজনের নাম-পরিচয় জানা যায়নি।
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা বাইপাসে দ্রুতগামী বাসের চাপায় অজ্ঞাত এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাইসাইকেলযোগে ওই ব্যক্তি বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ঘারিন্দা বাইপাসে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হয়।
অপরদিকে, টাঙ্গাইলের মধুপুরে বাসের চাপায় ফরহাদ হোসেন(৩২) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ অঅঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার গাংগাইর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামের রইজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় বাসচালক নজরুলকে আটক করা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়