আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:০৯
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, টাঙ্গাইল জেলা জননেত্রী শেখ হাসিনা পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জননেত্রী শেখ হাসিনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি মো. সেলিম তরফদার, সাধারণ সম্পাদক আলহাজ যোনায়েদ হোসেন, কাজী সোহরাব হোসেন প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়