দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ব্যবস্থাপনায় এবং রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর অর্থায়নে প্রাক্তন ব্রিটিশ সৈনিক ও মৃত ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। রোববার(২৬ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের ছোট কালিবাড়ী রোডস্থ জেলা সশস্ত্র বাহিনী বোর্ড কার্যালয়ে ওই কম্বল বিতরনের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সচিব মো. মোস্তাফিজুর রহমান প্রাক্তন ও মৃত ব্রিটিশ সৈনিকদের বিধাব স্ত্রীদের হাতে ওই কম্বল তুলে দেন। এ সময় জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের ইউডিএ মাহবুবা রহমান, এলডিএ মো. আশরাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সুবিধা ভোগীরা হচ্ছেন- একজন জীবিত প্রাক্তন ব্রিটিশ সৈনিক এবং ১৪ জন প্রাক্তন ব্রিটিশ সৈনিকের বিধবা স্ত্রী।
উল্লেখ্য, ১৯৪৭ সালের আগে উপরোক্ত সৈনিক ও জীবিত বিধবাদের স্বামীরা ব্রিটিশ সরকারের অধীনে সততার সাথে সৈনিকের চাকুরি করেছেন। এর প্রতিদান হিসেবে টাঙ্গাইল জেলা সশস্ত্র বাহিনী বোর্ড ও রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লীগ (আরসিইএল) এর অর্থায়নে ওই কম্বল বিতরণ করে।
