আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৪৫
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের আহ্বায়ক কমিটি গঠিত

দৃষ্টি নিউজ:

dristy.tv--50
বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১২ জুন) সংগঠনের টাঙ্গাইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রায়হান কবীর রানা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে ২৪ সদস্যের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবীলীগের টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতারা হচ্ছেন, আহ্বায়ক আ. রহিম তালুকদার, যুগ্ম-আহ্বায়ক, হাসমত আলী রঞ্জু সুমন ঘোষ, রুবেল তালুকদার, আবু হানিফ, অ্যাডভোকেট প্রণব, নাদিম উদ্দিন নিউটন ও মেহরাব হোসেন বাপ্পী সানী। এছাড়া ১৬জনকে আহ্বায়ক কমিটির সদস্য করা করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নুরুন্নবী সিদ্দিকী, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. ফিরোজ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব আলম খান সজীব, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী মিঠুন, শিক্ষা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু জাতীয় পেশাজীবী লীগ টাঙ্গাইল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক হাসমত আলী রঞ্জু।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়