দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বসুন্ধরা সিমেন্টের শুভ হালখাতা-১৪২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহরের সিলমী পার্টি প্যালেসে বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স রাবিতা এণ্টারপ্রাইজের উদ্যোগে ওই হালখাতা অনুষ্ঠিত হয়।
মেসার্স রাবিতা এণ্টারপ্রাইজের পরিচালক মেরী সুলতানা কুহেলীর সভাপতিত্বে হালখাতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন, ময়মনসিংহ ডিভিশনের ডেপুটি ম্যানেজার মো. আতিকুর রহমান, টাঙ্গাইল এরিয়া সেলস ম্যানেজার মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বসুন্ধরা সিমেন্টের টাঙ্গাইল জেলার কর্মকর্তারা বক্তব্য রাখেন।হালখাতা অনুষ্ঠানে দেড় শতাধিক রিটেইলার ও ইঞ্জিনিয়ার, ঠিকাদার উপস্থিত ছিলেন।
এ সময় সকল বিক্রেতাদের কমন গিফ্টসহ সেরা বিক্রেতাদের মাঝে প্রথম পুরস্কার অর্জন করে মেসার্স রাবিতা এন্টারপ্রাইজ।
