আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ২:০৯
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে বাংলাভিশন টিভি’র প্রতিষ্ঠাবাষির্কী উদযাপিত

দৃষ্টি নিউজ:

dristy.tv pic-32
টাঙ্গাইলে ‘দৃষ্টি জুড়ে দেশ’ এই স্লোগানে প্রতিষ্ঠিত দেশের কোটি মানুষের পছন্দের ‘বাংলাভিশন টিভি’র ১২তম প্রতিষ্ঠা বাষির্কী শুক্রবার(৩১ মার্চ) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল জেলা প্রতিনিধি আতোয়ার রহমান আজাদের পরিচালনায় ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি মো. জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন(যুগ্ম-সচিব)।

dristy.tv pic-33বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম জোয়াহের, পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, পুলিশ সুপার মাহবুব আলম (পিপিএম), প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকেরুল মওলা, তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়