আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:০৯
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে বাবার হাতে ছেলে খুন!

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পারবহুলী গ্রামে মঙ্গলবার(৯ এপ্রিল) ভোরে বাবা শামসুল হকের হাতে ছেলে ইকবাল হোসেন(২৬) খুন হয়েছেন। এ ঘটনার পর থেকে নিহতের বাবা-মা পলাতক রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য আবু বকর সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ইকবাল হোসেন মানসিকভাবে অসুস্থ ছিল। মাঝে- মধ্যেই মানসিক ভারসাম্যহীন ইকবাল তার বাবা-মাকে মারপিট করত। মঙ্গলবার ভোরে নিহতদের বাড়ি থেকে চিৎকারের শব্দ শুনে এলাকাবাসী এগিয়ে গিয়ে ইকবালকে মাটিতে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয়দের দেয়া সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মরদেহের মাথায় আঘাতের চিহ্ন থাকায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ইকবালকে তার বাবা মাথায় আঘাত করে হত্যা করে থাকতে পারে। তবে এ ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছোট ভাই জহুরুলকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র দে বলেন, নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে নিহতের বাবা ও মা পলাতক রয়েছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়