আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৫১
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইলের দুই আরোহী নিহত

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর বাইপাসে শুক্রবার(১০ নভেম্বর) সকালে বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার আগবিক্রমহাটি গ্রামের কাজল দাশের ছেলে সুব্রত দাশ (২৮) এবং একই উপজেলার এতায়েতপুর গ্রামের রামচন্দ্র দাশের ছেলে অরণ্য দাশ(২২)।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শাহআলম জানান, শুক্রবার সকালে দুই বন্ধু মহাসড়ক দিয়ে টাঙ্গাইল শহরের দিকে যাচ্ছিলেন। মহাসড়কে সদর উপজেলার শিবপুর বাইপাসে তারা পৌঁছলে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটারসাইলটিকে পিছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটারসাইকেল চালক সুব্রত দাশ নিহত এবং অপর আরোহী অরণ্য দাশ আহত হন। আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়