আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:২৬
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে বিএনপির একাংশের বিক্ষোভ মিছিল

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে অযোগ্য, পরিবার কেন্দ্রিক, আজ্ঞাবহ, অপরিপক্য, আওয়ামী সরকারের এজেন্ট দ্বারা গঠিত জেলা বিএনপির কমিটি বাতিল ও জেলা বিএনপির শীর্ষ চার নেতার বহিস্কারাদেশ বাতিলের দাবিতে সোমবার(৯ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশ।
সোমবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে সমবেত হয়। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে নেতাকর্মীরা শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে পথসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম-সম্পাদক কাজী শফিকুল ইসলাম লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি আহমেদুল হক শাতিল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক খান নিক্সন, আনিছ চৌধুরি, কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম ঝলক, টাঙ্গাইল সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসনাত শিল্পী, টাঙ্গাইল শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, করটিয়া সা’দত কলেজের সাবেক জিএস বাবুল মিয়া, সাবেক ছাত্র নেতা শফিকুল ইসলাম শফি, টাঙ্গাইল জেলা ছাত্র দলের যুগ্ম-সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, যুবদল নেতা মিজানুর রহমান শাজুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়