আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৫২
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাই নিহত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে রোববার(২৬ মে) দিনগত রাতে বিদ্যুৎস্পৃষ্টে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। নিহতরা হচ্ছেন, টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আব্দুলের ছেলে সাদেক হোসেন(১৬) ও তার চাচা হালিমের ছেলে পারভেজ(১৮)। সোমবার(২৭ মে) সকালে স্থানীয় সামাজিক গোরস্থানে তাদের দাফন করা হয়।
এলাকাবাসী জানায়, নিজেদের মৎস্য খামারে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ভাইকে বাঁচাতে গিয়ে অপর ভাই নিহত হন। এ ঘটনায় নিহত সাদেক হোসেন তাদের মৎস্য খামারে কাজ করতে গিয়ে সেখানে পড়ে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়েন। চাচাতো ভাই সাদেকের চিৎকারে পারভেজ এগিয়ে তাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় তাদের অপর চাচাতো ভাই মাজেদুর রহমান(২২) আহত হন।
দুর্ঘটনা কবলিত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাদেক ও পারভেজকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, নিহত সাদেক হোসেন তাদের মৎস্য খামারে কাজ করতে গিয়ে সেখানে পড়ে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে পড়েন। সাদেকের চিৎকার শুনে চাচাতো ভাইকে বাঁচাতে গিয়ে পারভেজও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই চাচাতো ভাইকে মৃত ঘোষণা করেন। সোমবার সকালে তাদেরকে গ্রামের সামাজিক গোরস্থানে দাফন করা হয় বলেও জানান তিনি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়