আজ- মঙ্গলবার | ১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২ | রাত ৩:১৩
১৬ ডিসেম্বর, ২০২৫
১ পৌষ, ১৪৩২
১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ, ১৪৩২

টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপিত

দৃষ্টি নিউজ:

‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিনই ডিম খাই’ এই স্লোগানে সোমবার(১৪ অক্টোবর) টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা প্রাণি সম্পদ কার্যালয়ের আয়োজনে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে র‌্যালি বের করা হয়।

বর্ণাঢ্য র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়িস্থ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক। আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোত্তালেব, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজুল হক, বাংলাদেশ পোল্ট্রি ইন্ড্রাটিজ সেন্ট্রাল কাউন্সিল জেলা শাখার সভাপতি মো. শওকত আলী মোল্লা ও ভোক্তা কমিটির পোল্ট্রি সেক্টরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও মুরগির খামারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়