
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে বিড়ি শিল্পের উপর সকল প্রকার কর প্রত্যাহার ও বাংলাদেশের বিড়ি শিল্পকে ভারতের ন্যায় কুটির শিল্প ঘোষণাসহ ৯ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা বৃহত্তর বিড়ি ভোক্তা পক্ষ ও জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন মঙ্গলবার(৭ মে) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
https://youtu.be/VxQgZpmmbio
বিড়ি শিল্প রক্ষার্থে শ্রমিকরা তাদের দাবি সম্মলিত ফেস্টুন নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করে এবং তাদের পক্ষে নাসির উল্লাহ তাজ দাবিগুলো উত্থাপন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, এএমএবিএফএল তানভীর হোসেন সোহেল, জেলা বিড়ি ধূমপায়ী’র সাধারণ সম্পাদক মো. জয়নাল মিয়া। দাবি আদায় না হলে দেশব্যাপী আন্দোলন শুরু করবে বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
