আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৫:৩৫
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার(১০ এপ্রিল) সদর উপজেলা ভূমি অফিসের সামনে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, সিভিল সার্জন ডা. শরীফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সহকারী কমিশনার(ভূমি) সুখময় সরকার। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ।
এসময় বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়