দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার(২১ ফেব্রুয়ারি) মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ছানোয়ার হোসেন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনতা।
https://youtu.be/-1-AfZx5HBc
সকালে কালোব্যাচ ধারণ, সকল সরকারি-বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কাঙালি ভোজ, আবৃতি, কবিতাপাঠ, আলোচনাসভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
