
দৃষ্টি নিউজ:
ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্যান্ড ‘মাউন্টেন ডিউ’র উদ্যোগে টাঙ্গাইলে বাইক স্ট্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৯ এপ্রিল) বিকালে শহরের কালিবাড়ী রোডে দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মাউন্টেন ডিউ ডে অব ডেয়ারস্ এ অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন, টাঙ্গাইল-২(গোপালপুর- ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা বাস কোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি। এ সময় বাইক রাইডের সদস্য, মাউন্টেন ডিউ এর কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় এক হাজার দর্শক উপস্থিত ছিলেন।
মাউন্টেন ডিউ স্ট্যান্ড শোতে দেশের খ্যাতিনামা আরআরজেড (জজত) বাইক গ্রুপের সদস্যরা তাদের নৈপূণ্যপূর্ণ কলা-কৌশলে দর্শকদের মাতিয়ে তোলেন ও দর্শকদের বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। কর্মকর্তারা জানান, ডিউ এর ৪০০ এমএল বোতলে আকর্ষণীয় অফার চলছে। বোতলের ক্যাপের ভিতরে ইউনিক কোডে এসএমএস করলে গ্রাহকরা ১০টাকা মোবাইল রিচার্জ পাবেন ও প্রতি সপ্তাহে একজন সৌভাগ্যবান ব্যক্তির জন্য রয়েছে সুজুকি জিকজার এসএফ ব্যান্ডের মটরসাইকেল।
