দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল পৌর শহরের যানজট নিরসনের জন্য রাস্তা প্রশস্ত করণের উদ্যোগ গ্রহন করেছে পৌরসভা। এ লক্ষে বুধবার(৭ জুন) দুুপুরে পৌর মেয়র জামিলুর রহমান মিরনের নির্দেশে পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিঞ্জুর নেতৃত্বে শহরের কলেজ পাড়া, আমঘাট রোড, ও পানির ট্যাংক রোডে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বুলডেজার দিয়ে রাস্তার দুই পাশের বাসা-বাড়ির অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়া হয়। এ অভিযানকে স্বাগত জানিয়েছে পৌরবাসী।[vsw id=”Aed3tfxe3jo” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”no”]
পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মিঞ্জু জানান, শহরের যানজট নিরসনের জন্য শহরের পাঁচটি গুরুত্বপুর্ণ সড়ক প্রশস্ত করার উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
