আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৩:০৬
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার(১ ফেব্রুয়ারি) সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপি, আলহাজ মো. ছানোয়ার হোসেন এমপি, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউর রহমান রেজা, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী গোলাম আজম, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী প্রমুখ।

এ সময় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি ছোট মনির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বজলুর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়