আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:২১
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে শিশু পাচারকারী ও গডফাদারদের ফাঁসির দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের আটককৃত শিশু পাচারকারী রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রসহ তাদের নেপথ্যের গড ফাদারদের অবিলম্বে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে বৃহত্তর আকুর টাকুর পাড়ার সচেতন নাগরিকবৃন্দ। বুধবার(১১ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের পরিচালক আসাদুজ্জামান মনি আরজু, এলাকাবাসীর পক্ষে মেজর (অব.) রেজাউল করিম, রানা সিদ্দিকী ও পৌর কাউন্সিলর হাফিজুর রহমান স্বপন প্রমুখ। এ সময় বক্তরা অবিলম্বে শিশু পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে তারা জেলা প্রশাসকের কাছে দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেয়।
উল্লে¬খ্য, সোমবার(৯ অক্টোবর) রাতে টাঙ্গাইল শহরের তালতলা এলাকায় একটি তিনতলা ভবনের নিচতলা থেকে শিশু পাচারকারী সন্দেহে রানা ভদ্র ও তার মা স্বপ্না ভদ্রকে গ্রেপ্তার ও পাঁচ শিশুকে উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, শ্যামা (১২), সংগীতা (১১), কাজল (১০), কৃষাণ (৪) এবং অনল (৪)।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়