আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:৪৩
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কর্মবিরতি

দৃষ্টি নিউজ:

বাংলাদেশ সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের টাঙ্গাইল আঞ্চলিক সংসদ চাকুরি নিয়মিতকরণের দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বাংলাদেশ সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দেশব্যাপী কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালন করা হয়। বৃহস্পতিবার(৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের সামনে তারা এ কর্মসূচি পালন করেন।
টাঙ্গাইল সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মো. পিনু খান, কোষাধ্যক্ষ আব্দুর রউফ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারীদের জীবনযাপন অনিশ্চিত হয়ে পড়েছে। দীর্ঘ ১২ বছর ধরে এ প্রতিষ্ঠানের কর্মচারীরা কর্মজীবন শেষে তাদের প্রাপ্য অবসর ভাতা পাচ্ছেনা। অবিলম্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের ৭ হাজার ৫৯ জন ওয়ার্কচার্জড শ্রমিক কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। একই সাথে আগামি ১২ নভেম্বর একই দাবিতে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনের নেতারা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়