দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন জাতীয় পার্টির টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক ও সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ মো. মোজাম্মেল হক।
রোববার(২৯ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে মতবিনিময়কালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫(সদর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির যুগ্ম–সাধারণ সম্পাদক সৈয়দ শামছুদ্দোহা যুবরাজ, শহর জাতীয় পার্টির সদস্য সচিব আহসান খান আছু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ওস্তাগীর হোসেন, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক ভৌমিক আহমেদ রাজু, মধুপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এমএ হান্নান, কালিহাতী উপজেলা জাপার সভাপতি আজিজুর রহমান তালুকদার, ভূঞাপুর উপজেলা জাপার সাধারণ সম্পাদক রেজাউল করিম মুজাফ্ফর, দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন, সদস্য সচিব সালম ভুইয়া সহ জেলা ও উপজেলার জাতীয় পার্টি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
