দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর মাদ্রাসাপাড়া এলাকায় বুধবার(৫ জুলাই) গভীর রাতে রতন চন্দ্র বর্মন (৩৫) নামে সিএনজি চালিত অটোরিকশার এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ঘাটাইল উপজেলার চতরবাঈদ গ্রামের কালু চন্দ্র বর্মনের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ায় একটি মেসে ভাড়া থাকতেন।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক ভূইয়া জানান, বুধবার দিবাগত রাতের কোন এক সময় ধুলেরচর মাদ্রাসাপাড়া এলাকায় দুর্বৃত্তরা রতনকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। বৃহস্পতিবার(৬ জুলাই) সকালে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, নিহতের লাশ হাসাতালের মর্গে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
