আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ১:৩৪
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩

দৃষ্টি নিউজ:

Road-Accident-220160907185007টাঙ্গাইল-জামালপুর সড়কে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের কাছে রোববার(১৬ এপ্রিল) সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, জামালপুর জেলার নান্দিনা ইউনিয়নের সিএনজি চালিত অটোরিকশা চালক ফরমান আলী (৩৫), দুলাল হোসেন (৪০) ও জগজীবন রবিদাস (৫২)।
ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি জানান, রোববার জামালপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশা টাঙ্গাইল-জামালপুর সড়কের ধনবাড়ী উপজেলার কুইচামারা ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং একজনকে গুরুত্বর আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় আহত অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়