আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:৫৪
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মহেড়া এলাকায় শুক্রবার(২৩ আগস্ট) সকালে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, পাবনা জেলার আটঘরিয়া উপজেলার আব্দুর রাজ্জাক ও আব্দুল কাদের। তারা সর্ম্পকে চাচা-ভাতিজা।

পুলিশ এবং নিহতের পরিবারের সদস্যরা জানায়, পাবনা থেকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে একই পরিবারের পাঁচ সদস্য ঢাকার উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মহেড়া এলাকায় পৌঁছলে মাইক্রোবাসের চাকা পাংচার হয়ে ঢাকাগ্রামী একটি ড্রাম ট্রাকের পিছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক সহ ছয়জন আহত হয়। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। ওই মাইক্রোবাসের চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে কাউকে কিছু না বলে চলে যায়।

https://youtu.be/Jw8HknEpLl8

এ বিষয়ে গোড়াই হাইওয়ে পুলিশের এসআই মতিয়ার রহমান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়