দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ(ডিবি) ৫০ কেজি গাঁজা ও প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গোপণে সংবাদ পেয়ে বুধবার(২৩ আগস্ট) রাতে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারুদী বাজারের মিরচীপাড়া গ্রামের গৌরাঙ্গ মালির ছেলে ও গাঁজার মহাজন রিপন মালি (৩২), মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ও প্রাইভেট কার চালক টিপু মিয়া (৩৩)।
টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ অশোক কুমার সিংহ পিপিএম বৃহস্পতিবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহর বাইপাস রাবনা এলাকার শালবন হোটেলের সামনে অভিযান চালানো হয়। এ সময় ৫০ কেজি গাঁজাসহ এাকটি প্রাইভেট কার(নং-ঢাকা মেট্রো-গ-১২-৮৪০৭) জব্ধ করা হয়। ব্যবসার উদ্দেশ্যে ও অবৈধ মাদক পরিবহন করার অপরাধে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারুদী বাজার এর মিরচীপাড়া গ্রামের গৌরাঙ্গ মালির ছেলে ও গাঁজার মহাজন রিপন মালি ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে ও প্রাইভেট কার চালক টিপু মিয়াকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় বৃহস্পতিবার ১৯৯০ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০০৪) ১৯ (১) এর টেবিল ৭ (খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলে স্বীকার করেছে।
