আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৩:৫৪
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

টাঙ্গাইলে ৯ জন করোনায় আক্রান্ত

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে নতুন করে আরো দুইজন আক্রান্ত হয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর ৯ জনে দাঁড়াল। মঙ্গলবার(১৪ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

নতুন আক্রান্তদের একজন নাগরপুর উপজেলার পানান গ্রাম ও অপরজন ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামের বাসিন্দা। এরআগে ঢাকা ফেরত নাগরপুরে আরো একজন করোনায় আক্রান্ত হয়। তার সাথে নতুন আক্রান্ত ব্যক্তিও ঢাকায় একত্রে ছিলেন। তারা একত্রে ব্যবসা করতেন।

ভূঞাপুরে এরআগে ঢাকা ও নারায়ণঞ্জ ফেরত তিনজন করোনায় আক্রান্ত হয়। নারায়ণঞ্জ ফেরত আক্রান্ত ব্যক্তির সঙ্গে জিগাতলা গ্রামের নতুন আক্রান্ত ব্যক্তিও একত্র ছিলেন। আক্রান্ত ব্যক্তিদের বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, ‘মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। সেখান থেকে রাত ১০টার দিকে দুইজনের করোনা পজেটিভ থাকার কথা ফোনে জানানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের বিষয়ে ব্যাবস্থা নিচ্ছে।’

এরআগে জেলার ভূঞাপুর উপজেলায় তিনজন, মধুপুর, ঘাটাইল, নাগরপুর ও মির্জাপুর উপজেলায় একজন করে মোট ৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তের মোট সংখ্যা নয়জন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়