দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা প্রদানের দাবিতে পুর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছেন। সোমবার(১৩ নভেম্বর) টাঙ্গাইল পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌরসভার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি শিব্বির আহমেদ আজমী, সিনিয়র সভাপতি শাহনেওয়াজ পারভীন, সহ-সভাপতি শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোতালেব প্রমুখ।
এ সময় পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
