আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | বিকাল ৩:২৪
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইল সদর উপজেলায় বন্যার্তদের মাঝে এমপি’র ত্রাণ বিতরণ

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, মামুদনগর, সিলিমপুর ও হুগড়া ইউনিয়নের বন্যা কবলিতদের মাঝে শনিবার(২৬ আগস্ট) ত্রাণ বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. ছানোয়ার হোসেন।
সদর উপজেলার ঢালান, শিবপুর, কাশিনগর, মইষা, নরসিংহপুর, ওমরপুর, গোপালকেটিল, ফুলবাড়ী, হুগড়া, রশিদপুর, বারডালা,কালিগিটি, ঝাওগাড়া, পৌলী ও রাঙাচূড়া সহ বিভিন্ন বানভাসি এলাকায় নৌকা নিয়ে দিনভর ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করেন।
এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী, জেলা আ’লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কাকুয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, মামুদনগর ইউপির সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম, কাকুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি আ. ছাত্তার, সাধারণ সম্পাদক বিপুল মিয়া প্রমুখ।
এ সময় এমপি ছানোয়ার হোসেন কাকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে ‘ডিজিটাল ল্যা’ নামক প্রতিষ্ঠানের একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়