দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল পুরাতন এয়ার স্ট্রীপ এর হর্টিকালচার সেন্টারে মঙ্গলবার(৬ জুন) বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওয়তায় ‘ফলগাছ ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন বৃদ্ধির কৌশল ও ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি ঘাটতি পূরণের লক্ষে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নার্সারী তত্ত্বাবধায়ক মো. জয়নাল আবেদীন, উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মো. রুহুল আমিন ও কৃষি উপদর্শক খন্দকার মনিরুজ্জামান। অনুষ্ঠানে ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো (ওপি) ‘সিয়াম গ্রীন কোকোনাট’ জাতের নারিকেল চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্ল্যান্ট নার্সারী ম্যান সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. শহিদুজ্জামান মোস্তফা, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান রবিন, সাংগঠনিক সম্পাদক অলক কুমার দাস। এছাড়াও মহিলা উদ্যোক্তা ও নার্সারী ম্যান নাসরিন আজাদ, সোনিয়া, নুরজাহান বেগম, মরিয়ম আক্তার মিতু প্রমুখ সহ ৩০ জন নার্সারী মালিক প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের ভিয়েতনাম থেকে সংগৃহীত উন্নত ও খাটো (ওপি) ‘সিয়াম গ্রীন কোকোনাট’ জাতের একটি করে নারিকেল চারা উপহার দেয়া হয়।
