আজ- সোমবার | ১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২ | দুপুর ২:৩৭
১৯ জানুয়ারি, ২০২৬
৫ মাঘ, ১৪৩২
১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ, ১৪৩২

টাঙ্গাইল-৮ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আসাদুল হক তালুকদার

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার একেএম আসাদুল হক তালুকদার শুক্রবার(১১ আগস্ট) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।
বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আসাদুল হক তালুকদার সংবাদ সম্মেলনে বলেন, আমি ছাত্র জীবনে ছাত্রলীগের সাংগঠনিক পদে থেকে রাজনীতি করেছি। শিক্ষা কমিশন বিরোধী আন্দোলন, ’৬৬-এর ৬ দফা, ’৬৯-এর গণ- আন্দোলন এবং মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি।
তিনি আরো বলেন, আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে যাচ্ছি। এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডেও নিয়মিত অংশ গ্রহণ করছি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী একেএম আসাদুল হক তালুকদার জানান, মনোনয়ন পেলে তিনি বিজয়ী হবেন। তাকে মনোনয়ন না দিলে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করবেন বলে ঘোষণা দেন।
এসময় মনোনয়ন প্রত্যাশীর সাথে উপস্থিত ছিলেন, বাসাইলের হাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রৌফ সিকদার প্রমুখ।
সংবাদ সম্মেলনে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলাসহ টাঙ্গাইলের বিভিন্ন প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়