আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:১৬
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার(৩১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ(ওসি) মোশাররফ হোসেন বলেন, বৃহস্পতিবার বিকালে একটি অটোরিকশা হাতিয়া রেলক্রসিং পাড় হচ্ছিল। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে অটোরিকশার চালক ও যাত্রীর মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়