মোল্লা তোফাজ্জল:

টাঙ্গাইলের ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ১০৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার(২৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইল ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মির্জা মো. আ. মোমেন, বর্তমান অধ্যক্ষ মো. সালেহ্ উদ্দিন খান, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পরিষদের সদস্য মো. মারুফুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জামিমা আহমেদ শ্রুতি ও আদনান হোসাইন অন্তর।
