আজ- শনিবার | ১৩ ডিসেম্বর, ২০২৫
২৮ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:০৩
১৩ ডিসেম্বর, ২০২৫
২৮ অগ্রহায়ণ, ১৪৩২
১৩ ডিসেম্বর, ২০২৫, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিসের দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-80
ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালু করার দাবিতে বৃহস্পতিবার(১৮ মে) সকালে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক যুগ্ম সচিব সাইদ মো. লুৎফুল্লাহ্, সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ, যুগ্ম-আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, রফিকুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম উজ্জল, সাইদুল ইসলাম মিন্টু, রাশেদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্বাস আলী, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক আরিফ উর রহমান টগর, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তা ঝান্ডা চাকলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।
জেলাবাসীর সুবিধা আদায়ে ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এ দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে ও টাঙ্গাইলের বিভিন্ন পর্যায়ের মানুষকে সাথে নিয়ে এ আন্দোলন চলমান থাকবে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়