দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য তিনি ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পেয়েছেন।
ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ঢাকা বিভাগের অন্তর্গত জেলা সমূহের জেলা প্রশাসকগণের ‘প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান’ যাচাই-বাছাই করে মৌখিক পরীক্ষা গ্রহণ করে।
ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত ওই কমিটি যাচাই-বাছাই ও মৌখিক পরীক্ষার মাধ্যমে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামকে ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে নির্বাচিত করেন।
