দৃষ্টি নিউজ:

ঢাকা ব্রাইটারস সোসাইটির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ছিল নানাবিধ আয়োজন। আয়োজনের মধ্যে ছিল আলোচনা, কেক কাটা, শ্রমিকদের মাঝে গেঞ্জি বিতরন, মোমবাতি প্রজ্বলন, ফানুশ উড়ানো ইত্যাদি।
অনুষ্ঠানে সামাজিক সংগঠন We for you এর সাধারণ সম্পাদক Saiful Wfu সহ ঢাকা ব্রাইটারস টিমের ব্রাইটারসরা উপস্থিত ছিলেন। ব্রাইটারস সোসাইটি অব বাংলাদেশের কেন্দ্রীয় স্ট্র্যাটিজি বাস্তবায়ন, নিজেদের আলোকিত করা এবং আলোকিত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আয়োজকরা।
প্রকাশ, বয়স মাত্র ১ মাস ৪ দিন! ২৬ মার্চ পাঁচ জনের বৈঠকে যাত্রা শুরু। এখন একটা শক্তিশালী টিম। নানা বাধা, প্রতিবন্ধকতা, চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে ব্রাইটারস টীম এখন একটা পরিবার- স্বপ্ন দেখে আলোকিত সমাজের।
উল্লেখ্য, ব্রাইটারস সোসাইটি অব বাংলাদেশের যাত্রা শুরু হয় নোয়াখালী থেকে।
