আজ- বুধবার | ১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২ | বিকাল ৪:৫৪
১০ ডিসেম্বর, ২০২৫
২৫ অগ্রহায়ণ, ১৪৩২
১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ, ১৪৩২

ঢাকা রেঞ্জের পঞ্চম বারের শ্রেষ্ঠ কনস্টেবল শামসুজ্জামান

দৃষ্টি নিউজ:

ঢাকা রেঞ্জে পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ কনস্টেবল মনোনীত হয়েছেন, টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশে(ডিবি-দক্ষিণ) কর্মরত কনস্টেবল শামসুজ্জামান পিপিএম। বৃহস্পতিবার(৫ ডিসেম্বর) ঢাকা রেঞ্জে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় অক্টোবর/২০১৯ মাসের শ্রেষ্ঠ কনস্টেবল মনোনীত হওয়ায় তার হাতে ক্রেস্ট, সার্টিফিকিট ও উপহার তুলে দেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)।

অপরাধ সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিআইডি ঢাকার ডিআইজি মো. মাইনুল হাসান পিপিএম(সেবা)।

এ সময় টাঙ্গাইল জেলার পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম, ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রেঞ্জের সকল জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলের ডিবি দক্ষিণের চৌকশ কনস্টেবল পঞ্চম বারের মতো ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা কনস্টেবল শামসুজ্জামানকে শুভেচ্ছা ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়