আজ- রবিবার | ৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৪:৪০
৭ ডিসেম্বর, ২০২৫
২২ অগ্রহায়ণ, ১৪৩২
৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ, ১৪৩২

তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন

দৃষ্টি নিউজ:


আগামি ৩১ মার্চ চতুর্থ ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ১২ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তিন উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান পদে তিনজন বিনা ভোটেই নির্বাচিত হতে যাচ্ছেন।
তিন উপজেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া প্রার্থীরা হচ্ছেন, মধুপুর উপজেলায় সরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলায় হারুনুর রশিদ হিরা ও গোপালপুর উপজেলায় ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।
বৃহস্পতিবার (১৪ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মীর মোশারফ হোসেন খান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন। এ সময় তিনি জানান, ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় তিন জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী।
বাকি ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৩৮ জন প্রার্থী। এছাড়া ১২টি উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৫৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়