আজ- শনিবার | ১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২ | সন্ধ্যা ৭:১৭
১৭ জানুয়ারি, ২০২৬
৩ মাঘ, ১৪৩২
১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ, ১৪৩২

তৃতীয় মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী সদস্য বাংলাদেশ

দৃষ্টি নিউজ:


ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ তৃতীয়বারের মতো সংস্থাটির নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। বুধবার(৮ নভেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো’র সদর দপ্তরে সংস্থাটির সদস্য রাষ্ট্রসমূহের ভোটে বাংলাদেশ সদস্য নির্বাচিত হয়।
বাংলাদেশ আগামি ২০১৭-২০২১ মেয়াদের জন্য ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ ১৮৪ ভোটের মধ্যে মধ্যে ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়।
ভোটের ফল প্রকাশের সঙ্গে সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তার যোগ্য ও দূরদর্শী নেতৃত্বের জন্য অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৩৯তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউনেস্কো’র ৩৯তম সাধারণ সম্মেলনে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অন্যান্যের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সচিব মো. মনজুর হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়